২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ-২৯ মামলা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি শেষ

শেখ হাসিনার মিগ-২৯ দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদনের শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 08:16 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার মিগ-২৯ দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদনের শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চ আপিল আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষ করে আপিলটি রায় প্রদানের জন্য অপেক্ষমান থাকবে বলে আদেশ দেন। শুনানির পর শেখ হাসিনার কৌসুলী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, "মিগ-২৯ মামলায় শেখ হাসিনার আপিলের শুনানি শেষ হয়েছে। যে কোন দিন রায় দেবেন আপিল বিভাগ।" তিনি আরও বলেন, এ মামলায় নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত রাখার বিষয়টি আপিল বিভাগে উপস্থাপন করা হয়। তবে আদালত বলেছে, সাধারন আপিল বিভাগে কোন মামলা রায়ের জন্য অপেক্ষমান থাকলে নিু আদলতে বিচার কার্যক্রম চলেনা। তারপরও নিু আদালতে কোনো কার্যক্রম গ্রহণ করা হলে বিষয়টি আপিল বিভাগকে অবহিত করতে বলা হয়েছে। শেখ হাসিনার পক্ষে আপিলটির ওপর শুনানিতে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও ব্যারিস্টার শফিক আহমেদ। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব। হাইকোর্ট গত বছরের ৬ সেপ্টেম্বর মিগ-২৯ দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করার পর শেখ হাসিনা গত ৯ মার্চ ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেন। মামলার বাকি আসামিরাও একইভাবে আপিল করেন। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, শেখ হাসিনা ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালে অনিয়মের মাধ্যমে ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭শ' কোটি টাকা ক্ষতি হয়েছে। মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন, সাবেক বিমানবাহিনী প্রধান জামালউদ্দিন আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান মোস্তাফিজুর রহমান, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম প্রতিরক্ষা সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মীর্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৪১০ঘ.