২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ মঙ্গলবার এক অজ্ঞাতনামা ব্যক্তির (২৮) ভাসমান লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ মঙ্গলবার এক অজ্ঞাতনামা ব্যক্তির (২৮) ভাসমান লাশ উদ্ধার করেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট থেকে মঙ্গলবার সকালে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।" মাসুদুর রহমান জানান, পাঁচ-ছয়দিন আগে ওই তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের পরনে কালো ফুল শার্ট ও ছাই রঙের প্যান্ট ছিল। খালি চোখে শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি বলে তিনি জানান। লাশটি ময়না তদন্তের জন্য মিটফোর্ড মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসকে/২১১৮ঘ.