২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-সচিব ও সহকারী সচিব পর্যায়ের ৮ কর্মকর্তা বদলি

প্রশাসনের পাঁচজন উপ-সচিব ও তিনজন সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে রোববার বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। উপ-সচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তার মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক খন্দকার আসাদুজ্জামানকে যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব মনজুর রহমানকে সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের পাঁচজন উপ-সচিব ও তিনজন সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে রোববার বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। উপ-সচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তার মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক খন্দকার আসাদুজ্জামানকে যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব মনজুর রহমানকে সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২ এর উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুনকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব মিজানুর রহমান ও আতিকুর রহমান খানকে কর ন্যায়পাল কার্যালয়ের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে ওএসডি সিনিয়র সহকারী সচিব হাসান খালেদ ফয়সালকে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টার সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। শেরপুরের শ্রীবর্দীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউসুফ আলী মোল্লাকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং সিলেটের বিশ্বনাথের ইউএনও এনামুল হাবিবকে শ্রীবর্দীর ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/২২১৮ ঘ.