২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ ও সিলেটে ট্রাক চাপায় তিন শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ ও সিলেটে শনিবার ট্রাক চাপায় তিন শিশু মারা গেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকার ঢাকা মুন্সীগঞ্জ সড়কে ট্রাকের চাপায় বাদল (৭) ও জামাল (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি চর সৈয়দপুর এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ ও সিলেটে শনিবার ট্রাক চাপায় তিন শিশু মারা গেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকার ঢাকা মুন্সীগঞ্জ সড়কে ট্রাকের চাপায় বাদল (৭) ও জামাল (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি চর সৈয়দপুর এলাকায়। সিলেট উপশহরে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৬টায় এ ব্লকের মূল সড়কে দ্রুতগামী ট্রাক রিয়াজ নামের ৬ বছরের শিশুকে চাপা দেয়। নিহত রিয়াজ নেত্রকোনার মদন উপজেলার শিবপাশা গ্রামের তৌহিদুর রহমানের ছেলে। আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বাদল ও জামাল রাস্তার পাশে দাঁড়িয়ে আচার খাওয়ার সময় মুন্সীগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাক (খুলনা-ট-৩১৮) তাদের চাপা দেয়। ট্রাকটি একটি রিকশাকেও ধাক্কা দেয়। এতে রিকশা আরোহী দুই মহিলা ও চালক গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সিলেট প্রতিনিধি কোতয়ালি থানার উপ পরিদর্শক বেনু দেবের উদ্ধৃতি দিয়ে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য রিয়াজের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.