মানিকগঞ্জ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে ডাকাত ধরতে গিয়ে বৃহস্পতিবার রাতে গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
আহতরা হলেন- দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন, উপ-পরিদর্শক নাজমুল হোসেন ও কনস্টেবল ইদ্রিস আলী।
এদের মধ্যে ইদ্রিস আলীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযানে বাচ্চু (২৮), ফারুক হোসেন (২০), পারুল (২৫) ও কমলা (৫০) নামের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন জানান, স
bdnews24