ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারপ্রাপ্ত আইন সচিব কাজী হাবিবুল আওয়ালের নিয়োগ অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) মঞ্জুর করেছে আপিল বিভাগ।
কাজী হাবিবুল আওয়াল ও সরকারের করা দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এ রায় দেয়।
আইন সচিবের নিয়োগ অবৈধের হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ অব্যাহত থাকবে বলেও আদেশ দেয় আপিল বিভাগ।
আপিলের আবেদনের ওপর সরকারপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল সালাহউদ্দিন আহমেদ, আইন সচিবের পক্ষে পক্ষে ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমীর উল ইসলাম।
রিটকারি পক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি।
গত ১৯ ফেব্র"য়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন সরকার ও কাজী হাবিবুল আওয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ ফেব্র"য়ারি পর্যন্ত ওপর হাইকোর্টের রায়ের ওপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
এরপর ২৬ ফেব্র"য়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় ৩ মার্চ পর্যন্ত স্থগিত করে।
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. আফতাবউদ্দিনের করা এক রিটের রায়ে গত ১৮ ফেব্র"য়ারি হাইকোর্ট ভারপ্রাপ্ত আইন সচিব কাজী হাবিবুল আওয়ালের নিয়োগ অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভুত ঘোষণা করে।
আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাবিবুল আওয়ালকে গত বছর ২৮ জুন একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়।
এর বৈধতা নিয়ে আফতাবউদ্দিন গত বছরের ৫ জুলাই হাইকোর্টে রিট আবেদন করেন। ৭ জুলাই হাইকোর্ট কাজী হাবিবুল আওয়ালকে ভারপ্রাপ্ত আইন সচিব করা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে সরকার ও কাজী হাবিবুল আওয়ালের প্রতি রুল জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২২২৫ ঘ.
bdnews24