২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের র্র্ভতুকি - ক্ষেত্র পর্যালোচনা চায় বিপিসি

আর্থিক সঙ্কটের কারণে জ্বালানি তেলের ভর্তুকি-ক্ষেত্র পর্যালোচনার জন্য সরকারকে প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটি মনে করে, বাংলাদেশে জ্বালানি তেলের সব শ্রেণীর ভোক্তারা একই হারে ভর্তুকি পাচ্ছে। অর্থিক ক্ষতি পোষাতে এ অবস্থার পুনর্বিবেচনা প্রয়োজন। বিপিসি এ বিষয়ে মঙ্গলবার একটি প্রস্তাবনা চূড়ান্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনার্জি করসপনডেন্ট ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক সঙ্কটের কারণে জ্বালানি তেলের ভর্তুকি-ক্ষেত্র পর্যালোচনার জন্য সরকারকে প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটি মনে করে, বাংলাদেশে জ্বালানি তেলের সব শ্রেণীর ভোক্তারা একই হারে ভর্তুকি পাচ্ছে। অর্থিক ক্ষতি পোষাতে এ অবস্থার পুনর্বিবেচনা প্রয়োজন। বিপিসি এ বিষয়ে মঙ্গলবার একটি প্রস্তাবনা চূড়ান্ত করেছে। দু'একদিনের মধ্যেই সেটি জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিপিসির চেয়ারম্যান আনোয়ারুল করিম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার জ্বালানি তেল কেনার ক্ষেত্রে সবাইকে সমান ভর্তুকি দিচ্ছে। এভাবে সবার জন্য ভর্তুকি সমান হওয়া উচিত কিনা বা কারা ভর্তুকি পাবে- তা পর্যালোচনা করা দরকার। এ বিষয়ে আমরা একটি প্রস্তাবনা তৈরি করেছি।" তিনি জানান, মঙ্গলবার কুয়েতে পরিশোধিত ডিজেলের দাম ব্যারেল প্রতি ১১৮ ডলার ছাড়িয়ে গেছে। এর সঙ্গে পরিবহন ব্যয়, ভ্যাট, কাস্টমস ট্যাক্স, নদী শুল্ক, বীমা খরচ যোগ করলে দামও আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে ঘাটতির পরিমাণ আরও বাড়বে। আনোয়ারুল করিম আরও জানান, চলতি ২০০৭-২০০৮ অর্থবছরে বিপিসির মোট লোকসান হবে ৫ হাজার ৮৮৫ দশমিক ৪৬ কোটি টাকা। এর বিপরীতে অর্থবিভাগ বুধবার মাত্র চারশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। জ্বালানি তেল আমদানির জন্য ঋণপত্র খোলা ও বৈদেশিক মুদ্রার চাহিদা জানিয়ে গত ২৬ ফেব্র"য়ারি জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়কে চিঠি দেয় বিপিসি। তাতে জানানো হয়, চলতি অর্থবছরে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি ও তেল আমদানি ব্যয়সহ অন্যান্য খাতে আনুমানিক ব্যয় হবে ৪ হাজার ৫০৫ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। এর বিপরীতে সম্ভাব্য আর্থিক যোগান হচ্ছে ৩ হাজার ৮৫৩ দশমিক ৫০ মিলিয়ন ডলার। এ হিসাবে ঘাটতি থাকবে ৬৫২ দশমিক শূন্য ৬ মিলিয়ন ডলার। বিপিসির কর্মকর্তারা জানান, এমন অবস্থায় জ্বালানি তেল আমদানি ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। চলতি অর্থবছরে আমদানি করতে বিপিসির মোট তিন বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। কিন্তু ঋণ প্রাপ্তিতে জটিলতা দেখা দেওয়ায় সময়মতো জ্বালানি তেল, বিশেষ করে ডিজেল সংগ্রহ ও কৃষকপর্যায়ে বিতরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/১৭৪৭ ঘ.