২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে রেস্তোরাঁয় আগুন

রাজধানীর ধানমন্ডি এলাকার সাত মসজিদ সড়কে জোস নামে একটি রেস্তোরাঁয় বুধবার আগুন লাগে। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 07:24 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডি এলাকার সাত মসজিদ সড়কে জোস নামে একটি রেস্তোরাঁয় বুধবার আগুন লাগে। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। প্রত্যক্ষদর্শী আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে রেস্তোরাঁটিতে আগুন লাগে। আগুন দেখে রেস্তোরাঁর কর্মচারীরা দ্রুত নিচে নেমে আসে। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এমআই/১৩২০ ঘ.