২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে দুর্ঘটনায় নিহত চারজনের লাশ মঙ্গলবার দেশে আসছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে চার বাংলাদেশি শ্রমিকের মরদেহ মঙ্গলবার দেশে পৌঁছাবে। গত ৩১ জানুয়ারি কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সৌদি আরবের দামামা প্রদেশে দুর্ঘটনায় মারা যান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইয়াকুব আলী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমানবন্দরে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী ওই চারজনের মরদেহ গ্রহণ করবেন। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে চার বাংলাদেশি শ্রমিকের মরদেহ মঙ্গলবার দেশে পৌঁছাবে। গত ৩১ জানুয়ারি কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সৌদি আরবের দামামা প্রদেশে দুর্ঘটনায় মারা যান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইয়াকুব আলী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমানবন্দরে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী ওই চারজনের মরদেহ গ্রহণ করবেন। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি মিজানুর রহমান রিয়াদ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চারজনের মরদেহ পাঠানোর ব্যাপারে সৌদি সরকারের ছাড়পত্র পেয়েছি। বাকিদের লাশ শিগগিরই দেশে পাঠানো হবে।" তিনি জানান, সৌদি আরবের নিয়ম অনুযায়ী দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে লাশের অভিভাবকের অনুমতি লাগে। কিন্তু ওই সাত বাংলাদেশির কোনো অভিভাবক বা জিম্মাদার পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জেকে/২১১৩ ঘ.