২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ট্রাক চাপায় বাবা-মেয়ে নিহত

সাভার ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুলের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম (৪৫) ও তার মেয়ে সাদিয়া ইসলাম (৬) নিহত হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক মুরাদ আলী জানান, ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুলের প্রহরী সিরাজুল ইসলাম সকাল সাড়ে ৭টার দিকে সাদিয়াকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় আরিচাগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 10:31 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

সাভার, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুলের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম (৪৫) ও তার মেয়ে সাদিয়া ইসলাম (৬) নিহত হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক মুরাদ আলী জানান, ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুলের প্রহরী সিরাজুল ইসলাম সকাল সাড়ে ৭টার দিকে সাদিয়াকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় আরিচাগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে দুজনই মারা যায়। সিরাজুল ইসলামের বাড়ি নরসিংদীর সদর উপজেলার রায়পুরা গ্রামে। তিনি পরিবার নিয়ে ক্যান্টম্যান্ট পাবলিক স্কুলের কোয়ার্টারে থাকতেন। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুপুরের দিকে সিরাজুল ইসলামের বড় ভাই নুরুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৩ ঘ.