২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিটিবিকে পাবলিক লি. কোম্পানিতে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত

বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাহিম মুনেম সাংবাদিকদের জানান, আইনগত দিকসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি আগামী ৩০ শে এপ্রিলের মধ্যে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করতে বলা হয়েছে। এর আগে গত ৬ অক্টোবর প্রস্তাবটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হলেও বিভিন্ন অসঙ্গতির কারণে তা অনুমোদন না করে মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে 'বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বিভাগ' গঠন করা হয়। ১৯৭৫ সালে অধ্যাদেশ জারি করে এর নামকরণ করা হয় 'টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড'। ১৯৭৯ সালে প্রতিষ্ঠানটিকে 'বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড' নামে সরকারি বোর্ডে রূপান্তরিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এমআরএফ/জেকে/২১২৩ ঘ.