ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা সেতুর ফাটলের জন্য নির্মাতা প্রতিষ্ঠান হিউন্দাই কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে তড়িঘড়ি করে না যাওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূুত সুক বাম পার্ক।
রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের বলেন, "হিউন্দাই কোরিয়ার একটি স্বনামধন্য নির্মাতা প্রতিষ্ঠান। দেশে-বিদেশে তাদের সুনাম রয়েছে। এ অবস্থায় যমুনা সেতুর ফাটলের জন্য তাদের দায়ী করে আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়টি বাংলাদেশের জন্য আগাম সিদ্ধান্ত হয়ে গেছে।"
তবে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের সাংবাদিকদের বলেন, "সরকার এখনই এমন কোনও সিদ্ধান্ত নেয়নি। সেতুর ফাটলের জন্য হিউন্দাইয়ের কোনও ত্র"টি রয়েছে কিনা, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের প্রতিবেদনের ওপর নির্ভর করবে, সরকার কী সিদ্ধান্ত নেবে।"
কোরিয়ান দূুত সুক বাম আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ বিষয়টিতে আরও সময় নেবে এবং পুনরায় বিবেচনা করবে।
উপদেষ্টা গোলাম কাদের বলেন, "পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদনে যদি হুন্দাই নির্দোষ প্রমাণিত হয়, তবে সরকার কেন তাদের হয়রানি করবে। তবে যদি তাদের বিরুদ্ধে কোনও ত্র"টির অভিযোগ পাওয়া যায়, তখন সরকার অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নিতে পারে।"
নির্মাণে ত্র"টি থাকলে যমুনা সেতুর নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে বলে উপদেষ্টা জানান।
গত ২৭ ফেব্র"য়ারি যোগাযোগ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খান মোহাম্মদ ইব্রাহিম জানান, যমুনা সেতু নির্মাণের সময় ১৯৯৬ থেকে ১৯৯৮ সালের মধ্যেই বেশ কিছু ফাটল দেখা যায়। সেতুর প্রথম পরিচালনাকারী প্রতিষ্ঠান জোমাক লিমিটেড ১৯৯৮ থেকে ২০০৩ সালে কিছু ফাটলের বিষয়ে জানিয়েছিল। পরে দ্বিতীয় পরিচালনাকারী প্রতিষ্ঠান মার্গনেট ওয়ান লিমিটেড (এমএনওএল) এসব ফাটল প্রকট, সুস্পষ্ট ও সংখ্যায় বাড়ছে বলে জানায়।
ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, যমুনা সেতুতে ফাটলের কারণ অনুসন্ধান ও মেরামতের জন্য সেতু কর্তৃপক্ষ ছয়টি চিঠি দিলেও কোনও জবাব দেয়নি হিউন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
ওই সময় যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বলেন, হিউন্দাই কর্তৃপক্ষের দায়িত্ব ছিল সেতুর নকশা প্রণয়ন ও নির্মাণ করা। এক্ষেত্রে কোনও ত্র"টি ছিল কিনা তা তদন্ত করতেই পরামর্শক নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে অনিয়ম নিশ্চিত হলে সরকার আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়ে পদক্ষেপ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৮৩৮ ঘ.
bdnews24