২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা চুরমার হয়ে দুজন নিহত এবং দুজন আহত হয়েছে। রোববার ভোরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 07:47 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

চট্টগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা চুরমার হয়ে দুজন নিহত এবং দুজন আহত হয়েছে। রোববার ভোরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার পাড়ার বাদশা মিয়া(২০) এবং চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানার বালুচরা এলাকার মোহাম্মদ পারভেজ(২৩)। দুর্ঘটনায় আহত নিশু আক্তার (১৮) ও কালাচান সূত্রধর (২০) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নিশু নিহত পারভেজের স্ত্রী এবং কালাচান অটোরিকশাটির চালক। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে নাজিরহাট থেকে শহরমুখী সিএনজি অটোরিকশাটিকে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দেয়। দুর্ঘটনায় আহত চার জনকে হাসপাতালে আনার পর দুই জনের মৃত্যু হয় বলে পুলিশ কর্মকর্তা জহির আহমেদ জানান। আহত অপর দুইজনের অবস্থাও গুরুতর বলে তিনি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচএমআই/১৩৪০ ঘ.