কক্সবাজার, মার্চ ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- 'ডিসি' সড়ক নির্মাণের নামে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাবাজারে দোকান উচ্ছেদের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে।
বাজার কমিটির অভিযোগ, কমিটিকে না জানিয়ে শুধুমাত্র মৌখিক নির্দেশে উপজেলা প্রশাসন বাজারের একটি অংশের সব দোকান তুলে দিয়েছে। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর্থিক সুবিধা নিয়ে অন্য অংশের দোকান উচ্ছেদ করেননি। প্রশাসনের পক্ষ থেকেই সড়ক উন্নয়নের জন্য দুপাশে সমান মাপে জায়গা ছেড়ে দিতে বলা হয়েছিল।
কমিটির সভাপতি সালামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ীরা এই বিষয়ে একটি লিখিত অভিযোগ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও যোগাযোগ উপদেষ্টাকে পাঠিয়েছেন। এর একটি অনুলিপি দিয়েছেন জেলা প্রশাসককে।
তবে ইউএনও আলতাফ হোসেন চৌধুরী এই অভিযোগ অস্বীকার করে বলেন, "দোকান উচ্ছেদ হওয়ায় কোন কোন পক্ষ এই ধরনের অপপ্রচার চালাতে পারে।"
তিনি জানান, পুরো শামলাপুর বাজারটিই খাস জমির ওপর প্রতিষ্ঠিত। 'ডিসি' সড়ক স
bdnews24