২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফর ফলপ্রসূ হয়েছে: শান্তিনিকেতনে সেনাপ্রধান

সেনাপ্রধান মইন উ আহমেদ তার ভারত সফরকে 'ফলপ্রসূ' অ্যাখ্যায়িত করে বলেছেন, এ সফরের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে। শনিবার দুপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পশ্চিমবঙ্গের শান্তি নিকেতন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মইন উ আহমেদ এ কথা বলেন বলে আমাদের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 10:58 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সেনাপ্রধান মইন উ আহমেদ তার ভারত সফরকে 'ফলপ্রসূ' অ্যাখ্যায়িত করে বলেছেন, এ সফরের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে। শনিবার দুপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পশ্চিমবঙ্গের শান্তি নিকেতন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মইন উ আহমেদ এ কথা বলেন বলে আমাদের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন । দুপুর ১২টার দিকে কলকাতা থেকে হেলিকপ্টারযোগে শান্তি নিকেতনে পৌঁছান জেনারেল মইন। বিশ্বভারতীর কর্মকর্তারা তাকে সাদর অভ্যর্থনা জানান। শান্তি নিকেতনে সেনাপ্রধান কবিগুরুর স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন। এ সময় মইন সাংবাদিকদের বলেন, বিশ্বকবির স্মৃতিধন্য স্থানে আসতে পেরে তিনি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি হওয়ার ঘটনাটি বাংলাদেশ পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। শনিবার বিকেলেই সেনাপ্রধানের কলকাতায় ফিরে সফর সমাপ্ত করে দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/কিউএইচ/এসকে/১৬৫১ঘ.