সিলেট, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জঙ্গিবাদ দমনে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং ধর্মীয় জঙ্গিবাদ নির্মূলে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ।
শনিবার সকালে সিলেটে র্যাব-৯ এর সদর দপ্তরে তিনি সাংবাদিকদের এই কথা জানান।
র্যাব মহাপরিচালক সকাল সোয়া ১০ টায় সিলেট নগরীর ইসলামপুরে র্যাব-৯ এর সদর দপ্তরে পৌঁছালে প্রথমে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
গার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "র্যাব-৯ জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণই র্যাবের উদ্দেশ্য।"
হাসান মাহমুদ জানান, তিনি এখানে র্যাবের কার্যক্রম সর্ম্পকে বিস্তারিত জানতে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিতে এসেছেন ।
পরে তিনি র্যাব সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় ব্যাব-৯ এর পরিচালক লে.কর্নেল ফেরদৌস খানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬২১ ঘ.
bdnews24