২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতা মুক্তিযোদ্ধা সিদ্দিক জামান নান্টু আর নেই

চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মুক্তিযোদ্ধা সিদ্দিক জামান নান্টু শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 10:22 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মুক্তিযোদ্ধা সিদ্দিক জামান নান্টু শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। দুই দফা জানাজার পর নান্টুকে মীরপুরে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়। নান্টু মুক্তিযুদ্ধের আলোচিত চলচ্চিত্র 'ওরা ১১ জন' সহ বহু ছবির অভিনেতা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা শাহ আলম কিরণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' শনিবার ভোরে ইউনাইটেড হাসপাতালে নান্টু ভাই মারা গেছেন।'' সিদ্দিক জামান নান্টু স্ত্রী ,দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শিল্পী-কলাকুশলীরা হাসপাতালে ভিড় করেন। পরে তার মরদেহ বারিধারার বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে নামাজা জানাজা শেষে তেজগাঁওয়ে চলচিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি)এফডিসিতে লাশ নেওয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর দ্বিতীয় জানাজা হয়। পুলিশের একটি চৌকশ তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। নান্টু সাংস্কৃতিক সংগঠন 'বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের' কেন্দ্রীয় নেতা ছিলেন। তার মৃত্যুতে সংগঠনটির নেতা ও সদস্যদের মধ্যে অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, আসাদুজ্জামান নুর, তারানা হালিম,আলমগীর কুমকুম, কবরী সারোয়ার, রাশিদা মহিউদ্দিন,ফাল্গুনী হামিদ,ফারুক, এটিএম শামসুজ্জামান,দিলারা ইয়াসমীন, মাসুদ রানা, কবি রবীন্দ্র গোপ,হালিম আজাদ, এএইচ আলমগীরসহ প্রমুখ শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয় হিন্দু মৈত্রী পরিষদও নান্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৬০৯