২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে নৌকা ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুনর্ভবা নদীতে নৌকা ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহনপুর এলাকার পুরানো বাজারের কাছে নৌকাটি ডুবে যায় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ইঞ্জিন চালিত দুটি নৌকায় চড়ে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী গোমস্তাপুরের একটি আম বাগানে বনভোজনে যাচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 08:15 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুনর্ভবা নদীতে নৌকা ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহনপুর এলাকার পুরানো বাজারের কাছে নৌকাটি ডুবে যায় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ইঞ্জিন চালিত দুটি নৌকায় চড়ে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী গোমস্তাপুরের একটি আম বাগানে বনভোজনে যাচ্ছিল। মৃতের নাম সাবেকা সুলতানা স্বপ্না। সে রাবেয়া বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়তো। গোমস্তাপুর উপজেলা নির্বাহীকর্মকর্তা মোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রহনপুর স্টেশন বাজার থেকে ইঞ্জিন চালিত দুটি নৌকা রওনা হওয়ার ১৫ মিনিট পরই একটি উল্টে যায়। বেশিরভাগ ছাত্রী এবং তাদের সঙ্গে থাকা শিক্ষকরা সাঁতরে কূলে উঠতে পারলেও কয়েকজন ডুবে যায়। তিনি জানান, দুপুর ৩ টার দিকে উদ্ধার কাজ শেষ হয়েছে। স্থানীয় লোকজন স্বপ্নার লাশ এবং পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে। জীবিতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মোফাজ্জল হোসেন জানান, আর কেউ মারা যায়নি। আর নিখোঁজ থাকার বিষয়ে কোন অভিযোগও নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৬৫৬ ঘ.