২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর নয়া পল্টনে পরিচ্ছন্নতা বিষয়ে গণসচেতনা শোভাযাত্রা

'পরিস্কার ঢাকা, সবুজ ঢাকা'-এ শ্লোগানে শুক্রবার সকালে রাজধানীর নয়া পল্টনে গণসচেতনা মূলক এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ অনেকে অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 06:41 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'পরিস্কার ঢাকা, সবুজ ঢাকা'-এ শ্লোগানে শুক্রবার সকালে রাজধানীর নয়া পল্টনে গণসচেতনা মূলক এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ অনেকে অংশ নেন। এই কর্মসূচির মাধ্যমে বাড়ি-বাড়ি স্টিকার লাগিয়ে ও মাইকিং করে এলাকাবাসীকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিস্কার রাখার আহবান করা হয়। কমিউনিটি ইউনিট ওয়ার্কিং গ্র"প, ঢাকা সিটি করপোরেশন ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় ওয়ার্ড কমিশনার খন্দকার আবদুর রব, ঢাকা সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মাকসুদুর রহমান চৌধুরী, জাইকা স্টাডি টিমের প্রকল্প প্রশাসক তাকেইউচি, সদস্য হাইয়াচি, মিস ওকামোতো, মিস আইরি, নয়া পল্টন সমাজ কল্যাণ সমিতির জহিরুল হক,তৌহিদুল আবেদীন, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম,শান্তিনগর কল্যাণ সমিতির আশরাফুল হক টিটু, সাইদুর রহমান টিটু, শরীফ আলম ও নিধু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুনাব আলী সিকদার ও স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। শোভাযাত্রাটি সিটি হার্ট মাকেট, পূর্ব নয়া পল্টন, পাতলা খান লেন, নয়া পল্টন পুকুর পাড় হয়ে পল্টন মসজিদে গিয়ে শেষ হয়। কমিশনার আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''নিজ বাড়ির আঙিনা পরিস্কার করার অঙ্গীকার নিয়ে এই শোভাযাত্রা করা হচ্ছে মানুষের মধ্যে সচেতনা সৃষ্টির জন্য। এলাকার অধিবাসীদেরকে ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১২৩২ঘ.