যশোর, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে বিএনপি সরকারের সাবেক পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তরিকুলের পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধেও এতে অভিযোগ আনা হয়েছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা ও কমিশনের উপপরিচালক (ঝিনাইদহ) আমিনুর রহমান বৃহস্পতিবার যশোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে এই অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, তরিকুল ও তার পরিবারের সদস্যরা ৪ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৮১৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এর মধ্যে তরিকুল নিজে ১ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৬৪৫ টাকার, তার স্ত্রী নার্গিস বেগম ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৬০১ টাকার, বড় ছেলে শান্তনু ইসলাম সুমিত ৭০ লাখ ৭ হাজার ২৯৩ টাকার, ছোট ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ৮৫ লাখ ৮০ হাজার ৩৩২ টাকার এবং বড় ছেলের বউ লামিয়া শারমিন ১০ লাখ ২৩ হাজার ৯৪১ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন।
গত বছর ৯ সেপ্টেম্বর কমিশনের যশোর কার্যালয়ের উপ পরিচালক মঞ্জুর মোর্শেদ কোতয়ালী থানায় এ মামলা দায়ের করেন।
তরিকুল ইসলামকে গত বছর ৬ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৪৮ ঘ.
bdnews24