২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াংকা হত্যা মামলায় রিন্টু ৪ দিন রিমান্ডে

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াংকা হত্যা মামলায় তার মামা জাহিদুল হক রিন্টুকে ৪ দিন রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াংকা হত্যা মামলায় তার মামা জাহিদুল হক রিন্টুকে ৪ দিন রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক এ কে এম আলম গত ১৭ ফেব্র"য়ারি রিন্টুকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। বৃহস্পতিবার দুপুরে ওই আবেদনের ওপর শুনানি শেষে মহানগর হাকিম শাহনাজ সুলতানা ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের ১৮ জুলাই রাজধানীর ৫৩৬/১ পেয়ারাবাগের বাসায় খুন হন প্রিয়াংকা। তার বাবা সুলতান ফারুক পরদিন রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রিয়াংকা খুন হওয়ার পর রিন্টু দীর্ঘদিন পলাতক থাকেন। গত ১৭ ফেব্র"য়ারি তাকে বাগেরহাটের ফকিরহাট থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২১৩৫ ঘ.