২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া খুনের মামলায় ৭ দিনের রিমান্ডে আবু জান্দাল

হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি মঈনুদ্দিন ওরফে আবু জান্দালকে তেজগাঁও থানার একটি জোড়া খুনের মামলায় বুধবার ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এই আদেশ দেন। এর আগে ২১ আগস্টের গ্রেনেড হামলার অভিযোগের মামলায় ৭ দিন রিমান্ড শেষে আবু জান্দালকে আদালতে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 06:05 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি মঈনুদ্দিন ওরফে আবু জান্দালকে তেজগাঁও থানার একটি জোড়া খুনের মামলায় বুধবার ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এই আদেশ দেন। এর আগে ২১ আগস্টের গ্রেনেড হামলার অভিযোগের মামলায় ৭ দিন রিমান্ড শেষে আবু জান্দালকে আদালতে হাজির করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী সুপার মো. ফজলুল কবির রিমান্ড ফেরতের প্রতিবেদনে বলেন, জান্দাল হুজির 'অপারেশনাল কমান্ডার ও ট্রেইনার'। সে ওই নৃশংস হামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা হোক। ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে জান্দালকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর জান্দালকে তেজগাঁও থানার জোড়া খুনের মামলায় ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে হাজির করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মো. ফরমান আলী এ সময় জান্দালকে সাত দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। গত বছরের ১০ এপ্রিল দায়ের হওয়া এ মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, তেজগাঁও থানা এলাকার লতিফ ছাত্রাবাসের সামনে গত বছরের এপ্রিলে আশরাফ উদ্দিন ভূইয়া ও আমির হোসেন নামের দুই যুবক ছিনতাইকারীদের হাতে নিহত হয়। গ্রেনেড হামলার অভিযোগে দায়ের মামলায় রিমান্ডে থাকাকালে জান্দাল ওই দুই যুবককে হত্যার কথা স্বীকার করে। হাকিম গোলাম রাব্বানী ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। র‌্যাব সদস্যরা গত ১৪ ফেব্র"য়ারি গাজীপুর থেকে আবু জিন্দালকে গ্রেপ্তার করে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২৩৫৭ ঘ.