২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আবাহনীর হিসাব সংক্রান্ত মামলায় রফিকুল আনোয়ারের আদালতে হাজিরা

চট্টগ্রাম আবাহনী লিমিটেডের আয়-ব্যয়ের হিসাব (রিটার্ন) জমা না দেওয়ার অভিযোগে করা মামলায় ফটিকছড়ির সাবেক সাংসদ রফিকুল আনোয়ারকে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 12:15 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আবাহনী লিমিটেডের আয়-ব্যয়ের হিসাব (রিটার্ন) জমা না দেওয়ার অভিযোগে করা মামলায় ফটিকছড়ির সাবেক সাংসদ রফিকুল আনোয়ারকে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করা হয়েছে। মহানগর হাকিম গোলাম ফারুক আগামী ১৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন। মামলার আসামি পক্ষের আইনজীবী বদরুল আলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুনানির দিন ধার্য থাকায় রফিকুল আনোয়ারকে আদালতে হাজির করা হয়েছে। তিনি জানান, চট্টগ্রাম আবাহনী লিমিটেডের ২০০৪ থেকে ২০০৬ সালের আয়-ব্যায়ের হিসাব জমা না দেওয়ায় গত বছরের ৫ আগস্ট যৌথ মূলধনী কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহের (জয়েন স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস) চট্টগ্রাম বিভাগীয় সহকারী রেজিস্ট্রার নাইমুল হক তৎকালীন মুখ্য মহানগর হাকিম মোখছেদুর রহমানের আদালতে মামলাটি করেন। মামলায় রফিকুল আনোয়ারসহ ২১ জনকে আসামি করা হয়েছে। বদরুল আলা জানান, ২১ জনের মধ্যে রফিকুল আনোয়ারসহ ১৯ জন জামিনে ও বাকি দুইজন পলাতক রয়েছেন। ১৯ জনের মধ্যে জামিনপ্রাপ্ত সাবেক সাংসদ রফিকুল আনোয়ার দুর্নীতি এবং অপর আসামি বিএনপি নেতা দস্তগীর চৌধুরী চাঁদাবাজির মামলায় বর্তমানে কারাগারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮০৮ ঘ.