২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ডস অ্যান্ড পেজেস এর পাঠচক্রে অমিতাভ ঘোষ

দুই বছর আগে তিন বইপ্রেমী পাঠের আড্ডা শুরু করেছিলেন রাজধানীর এক বইয়ের দোকানে। গড়ে তুলেছিলেন 'দ্য রিডিং সার্কেল (টিআরসি)' নামে এক পাঠচক্র। এই টিআরসির সদস্যরা গত দু'বছরে পড়েছেন এমন একজন পছন্দের নামী লেখককে সামনে পেলেন শনিবার। ঘটনাটা তাদের কাছে ছিল প্রায় স্বপ্নকে হাতের কাছে পাওয়ারই মতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুই বছর আগে তিন বইপ্রেমী পাঠের আড্ডা শুরু করেছিলেন রাজধানীর এক বইয়ের দোকানে। গড়ে তুলেছিলেন 'দ্য রিডিং সার্কেল (টিআরসি)' নামে এক পাঠচক্র। এই টিআরসির সদস্যরা গত দু'বছরে পড়েছেন এমন একজন পছন্দের নামী লেখককে সামনে পেলেন শনিবার। ঘটনাটা তাদের কাছে ছিল প্রায় স্বপ্নকে হাতের কাছে পাওয়ারই মতো। ঘটনাস্থল গুলশানের অভিজাত বইয়ের দোকান ওয়ার্ডস অ্যান্ড পেজেজ। আর পাঠকদের সেই স্বপ্নপূরণের সময়টি ছিল সন্ধ্যা ৬টা। দ্য রিডিং সার্কেল-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল বিশেষ পাঠচক্র। আর এখানেই তাদের সামনে হাজির হয়েছিলেন 'দ্য হাংরি টাইড' ও 'দ্য গ্লাস প্যালেস' খ্যাত অমিতাভ ঘোষ। কলকাতায় জন্ম নেয়া অমিতাভ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভিন্নধর্মী এ আয়োজনের ব্যাপারে প্রতিক্রিয়া জানান দু'টি শব্দে: "আমি মুগ্ধ।" ভারতের লেখকদের দেওয়া সর্বোচ্চ সম্মান 'সাহিত্য আকাদেমি' পুরস্কারজয়ী এ লেখক পাঠচক্রটির বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান বিষয়ে আরও বললেন, "বই পড়ার এমন অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দিত। বইয়ের দোকানকে ঘিরে দল বেধে বই পড়ার এমন আয়োজন খুবই চমৎকার।" বইপ্রেমীদের সঙ্গে নিয়ে লেখক নিজের বই 'দ্য শ্যাডো লাইনস' এর নির্বাচিত অংশ পাঠ করেন। পাঠকদের সঙ্গে ভাগাভাগি করেন নিজের অনুভূতি। এসময় বইটি লেখার পটভূমি এবং তার চরিত্রগুলোর বর্ননা দেন তিনি। টিআরসি'র প্রতিষ্ঠাতাদের অন্যতম নিয়াজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, "বই পড়ার আনন্দ সবাইকে ছড়িয়ে দিতেই এ পাঠচক্র। লেখককে পেয়ে পাঠকদের উৎসাহ বেড়ে হবে আকাশচুম্বী। অমিতাভ ঘোষের উপস্থিতি সবাইকে উদ্বুদ্ধ করছে।" ওয়ার্ডস অ্যান্ড পেজেজ এর ছাদে আয়োজিত এ অনুষ্ঠানে পাঠচক্রের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী নিমা রহমান ও হেড অব অপারেশনস জিয়াউল হক খালেদ । জিয়াউল হক খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনদিনের সফরে আসা অমিতাভ ঘোষ রোববার সুন্দরবন দেখতে যাবেন এবং পরে সড়কপথে কলকাতা ফিরবেন। প্রসঙ্গত, ১৯৫৬ সালে কলকাতায় জন্ম নেওয়া অমিতাভ ঘোষ দ্য সার্কেল অফ রিজন (১৯৯০), দ্য শ্যাডো লাইনস (১৯৯০) , দ্য ক্যালকাটা ক্রোমোজম (১৯৯৭) , দ্য গ্লাস প্যালেস (২০০১) এবং দ্য হাংগ্রি টাইড এর লেখক। তার এ সব ক'টি গ্রন্থই কোনো না কোনো বড় পুরস্কার পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২২৩৮ঘ.