ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম সততা ও নিষ্ঠার সঙ্গে আইনজীবীদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত নবীন আইনীজীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট আবদুল কুদ্দুস ও অ্যাডভোকেট আবদুল হাই খান।
বিচারপতি তাফাজ্জাল ইসলাম বলেন, বাংলাদেশের বিচার প্রার্থীরা অনেকেই গরিব। তারা যাতে ন্যয়বিচার পায় ও হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার দায়িত্ব আইনজীবীদের।
অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন আইনজীবীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে জজ কোর্ট ও হাইকোর্টে আইন পেশার অনুমতি পাওয়া ১ হাজার ৪৫ জন আইনজীবীকে সনদ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/১৯২০ ঘ.
bdnews24