২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক বিবেচনায় গঠিত সব পৌরসভা বাতিল হবে: আনোয়ারুল ইকবাল

রাজনৈতিক বিবেচনায় যে সব পৌরসভা গঠিত হয়েছে সেগুলো বাতিল করবে সরকার। শনিবার জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এ কথা বলেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 11:22 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

জামালপুর, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক বিবেচনায় যে সব পৌরসভা গঠিত হয়েছে সেগুলো বাতিল করবে সরকার। শনিবার জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এ কথা বলেন। তিনি বলেন, "কোন কিছু বিবেচনা না করে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে অনেক পৌরসভা হয়েছে। এখন পৌরসভার ব্যাপারে সরকার আইন করছে। আইন হয়ে গেলে সে অনুযায়ী অনেক পৌরসভা বাতিল হয়ে যাবে।" সরকার কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো ও রাস্তা-ঘাট সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজে যে সব শ্রমিক কাজ করে তাদের মজুরি বাড়ানো হয়েছে। আগে যেখানে মজুরি ছিল ৫৪ টাকা তা এখন বাড়িয়ে ৯০ টাকা করা হয়েছে। এ কাজের জন্য সরকার চলতি বছর ৫৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কৃষক যাতে তার উৎপাদিত পণ্য বাজারজাত করে ন্যায্য মূল্য পায় তার জন্য প্রত্যেকটি ইউনিয়নে একটি করে 'কৃষকের বাজার' গড়ে তোলার জন্য সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। এর জন্য ২০ কোটি টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, পাট চাষীদের উৎসাহিত করতে বিআরডিবির মাধ্যমে চাষীদের সহজ শর্তে ঋণ দিতে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। উপদেষ্টা আরও বলেন, "সরকার কৃষককে সাহায্য করতে ভর্তুকি দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্য ভর্তুকির সুফল ভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে না।" সরকারের ভর্তুকির সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছাতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার জিয়াউল হক, কৃষি স