২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্ক এড়াতে গ্রেনেড মামলার তদন্ত সময় নিয়ে হচ্ছে: পুলিশপ্রধান

বিতর্ক এড়াতে ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্ত সময় নিয়ে হচ্ছে বলে জানিয়েছেন পুলিশপ্রধান নূর মোহাম্মদ। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, "২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ভবিষ্যতে আর বিতর্ক হোক- তা আমরা চাই না। এ জন্য সময় নিয়ে তদন্ত কার্যক্রম চলছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 10:10 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্ক এড়াতে ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্ত সময় নিয়ে হচ্ছে বলে জানিয়েছেন পুলিশপ্রধান নূর মোহাম্মদ। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, "২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ভবিষ্যতে আর বিতর্ক হোক- তা আমরা চাই না। এ জন্য সময় নিয়ে তদন্ত কার্যক্রম চলছে।" পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ শনিবার রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গ্রেনেড হামলার তদন্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নূর মোহাম্মদ এ কথা বলেন। তদন্তে গাফিলতির জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা- জানতে চাইলে পুলিশপ্রধান সরাসরি উত্তর না দিয়ে বলেন, "অভিযোগ প্রমাণিত হওয়ার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।" এর আগে গত ১৮ ফেব্র"য়ারি এক অনুষ্ঠানে নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, "২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার আগের তদন্তে কোনও ত্র"টি থাকলে সংশ্লি