ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ল্যাবএইডে চিকিৎসাধীন প্রথম আলোর উপ-সম্পাদক ও লেখক আনিসুল হক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
আনিসুল হকের স্ত্রী মেরিনা ইয়াসমিন শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''তার (আনিসুল হক) অবস্থা উন্নতির দিকে। ভালো আছেন এখন।'' তিনি সকলের দোয়া চেয়েছেন।
চিকিৎসক অধ্যাপক আজহারুল হকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানান মেরিনা ।
হাসপাতালের একাধিক চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরিপূর্ণভাবে সুস্থ হতে আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হতে পারে।
শুক্রবার বিকেলে শাহবাগ এলাকায় দুটি যাত্রীবাহী বাস আনিসুল হককে বহনকারী সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে তিনি দুর্ঘটনায় কবলিত হন। দুর্ঘটনায় তিনি বাম চোখে ও হাঁটুতে আঘাত পান।
একুশে বই মেলার উদ্দেশে একটি সিএনজি অটোরিক্সাতে করে তিনি কারওয়ান বাজারের প্রথম আলোর অফিস থেকে রওনা দিয়েছিলেন।
দুর্ঘটনার পর প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১২০০ ঘ.
bdnews24