২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪২টি পুরার্কীতি ঢাকায় পৌঁছেছে

ফ্রান্সে প্রদর্শনীর জন্য পাঠানো আলোচিত ৪২টি পুরাকীর্তি শনিবার ভোরে 'এয়ার ফ্রান্স'-এর একটি কার্গো বিমানে ঢাকায় এসে পৌঁছেছে। সংস্কৃতি উপদেষ্টাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরাসী দূতাবাস ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে বিমান থেকে ১০টি বাক্সে পুরার্কীতির চালানটি নামানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 03:52 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সে প্রদর্শনীর জন্য পাঠানো আলোচিত ৪২টি পুরাকীর্তি শনিবার ভোরে 'এয়ার ফ্রান্স'-এর একটি কার্গো বিমানে ঢাকায় এসে পৌঁছেছে। সংস্কৃতি উপদেষ্টাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরাসী দূতাবাস ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে বিমান থেকে ১০টি বাক্সে পুরার্কীতির চালানটি নামানো হয়। শনিবার ভোর ৬টা ১০ মিনিটে 'এয়ার ফ্রান্স' বোয়িং ৭৪৭ কার্গো বিমানটি জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সচিব শরফুল আলম, জাতীয় যাদঘুরের মহাপরিচালক ড. সমর পাল, ফরাসী দূতাবাসের ডেপুটি হেড অব মিশনসহ সরকারি ও আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে বিমান থেকে পুরার্কীতির বাক্সভর্তি চালান নামানো হয়। পরে উপদেষ্টাসহ কর্মকর্তা বাক্সের কাছে গিয়ে তা পর্যবেক্ষণ করেন। এর আগে প্যারিসে কার্গো বিমানে ওঠানোর আগে বাংলাদেশের তিন প্রতিনিধি ও ফ্র্রান্সে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের উপস্থিতিতে প্যারিস থেকে পুরাকীর্তির কার্টনগুলো সিলগালা করা হয়। বিমান বন্দর টার্মিনালে সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ফিরে আসা পুরার্কীতিগুলো নিরাপদে দেশে ফিরে এসেছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের বলেন,'' আনুষ্ঠানিকভাবে হন্তান্তরের পর জাতীয় জাদুঘরের নিজস্ব বিশেষজ্ঞ দিয়ে পুরার্কীতিগুলো পরীক্ষা করা হবে। মূল্যবান পুরার্কীতিগুলো ভালোভাবেই ফিরে এসেছে, আমরা এতে সন্তুষ্ট। '' এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রয়োজন হলে সন্দেহ দূর করতে পুরার্কীতির সব ধরনের পরীক্ষার ব্যবস্থা করা হবে। ফ্রান্স থেকে আসল পুরাকীর্তিগুলোই ফিরল কিনা- তা পর্যবেক্ষণে তার নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। প্রদর্শনীর জন্য পাঠানো পুরার্কীতিগুলো সঠিকভাবেই ফিরে এসেছে মন্তব্য করে ফরাসী দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জ্যঁ রম্নিসিয়ানো সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,''ফ্রান্স বিভিন্ন দেশের পুরার্কীতির আর্ন্তজাতিক প্রদর্শনী করে থাকে। রেপ্লিকা তৈরির অভিযোগ সঠিক নয়। আমরা কেনো রেপ্লিকা করব ? এটা নিয়ে কেনো প্রশ্ন উঠতে পারে না। '' তিনি বলেন,''ফিরে আসা পুরার্কীতিগুলো বাংলাদেশ প্রয়োজনে পরীক্ষা করে দেখতে পারে। আমরা একে স্বাগত জানাব।'' সচিব শরফুল আলম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফ্রান্সের গিমে জাদুঘরে পাঠানো পুরাকীর্তিগুলো নিয়ে আগামী সপ্তাহে ঢাকায় একটি প্রদর্শনী করা হবে। প্রদর্শনীতে সবাই এগুলো দেখতে পারবেন।" জাতীয় জাদুঘরের মহাপরিচালক ড. সমর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংস্কৃতি মন্ত্রণালয়, জাতীয় জাদুঘর, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফ্রান্স দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে বিমানবন্দরে পুরাকীর্তির কার্টনগুলো খোলা হবে। পরে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে এগুলো জাতীয় জাদুঘরে নেওয়া হবে। পুরার্কীতিগুলো ঢাকায় নিয়ে আসতে বিমানবন্দরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান(র‌্যাব) ও আমর্ড পুলিশও মোতায়েন ছিল বিমানবন্দরে টার্মিনালে। সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ৪২টি পুরাকীর্তি নিয়ে শুক্রবার রাত সাড়ে ১২টায় প্যারিস থেকে এয়ার ফ্রান্স-এর কার্গো বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। একই বিমানে পুরার্কীতির সঙ্গে এসেছেন, জাতীয় জাদুঘরের কিপার ড. রেজাউল করিম, প্রত