২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ভোরে পুরাকীর্তি আসছে

ফ্রান্সে প্রদর্শনীর জন্য পাঠানো আলোচিত ৪২টি পুরাকীর্তি শনিবার ঢাকায় পৌঁছবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানিয়েছেন। সংস্কৃতি সচিব শরফুল আলম বলেছেন, পুরাকীর্তিগুলো দেশে ফিরিয়ে আনার পর আগামী সপ্তাহেই তা প্রদর্শনীর ব্যবস্থা করছে সরকার। ফ্রান্স থেকে আসল পুরাকীর্তিগুলোই ফিরল কিনা- তা পর্যবেক্ষণে সংস্কৃতি উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 07:30 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সে প্রদর্শনীর জন্য পাঠানো আলোচিত ৪২টি পুরাকীর্তি শনিবার ঢাকায় পৌঁছবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানিয়েছেন। সংস্কৃতি সচিব শরফুল আলম বলেছেন, পুরাকীর্তিগুলো দেশে ফিরিয়ে আনার পর আগামী সপ্তাহেই তা প্রদর্শনীর ব্যবস্থা করছে সরকার। ফ্রান্স থেকে আসল পুরাকীর্তিগুলোই ফিরল কিনা- তা পর্যবেক্ষণে সংস্কৃতি উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে। সচিব শরফুল আলম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফ্রান্সের গিমে জাদুঘরে পাঠানো পুরাকীর্তিগুলো দেশে আসার পর আগামী সপ্তাহে ঢাকায় একটি প্রদর্শনী করা হবে। প্রদর্শনীতে সবাই এগুলো দেখতে পারবেন।" পুরার্কীতিগুলো ঢাকায় আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে শরফুল আলম বলেন, "এ জন্য বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।" সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ৪২টি পুরাকীর্তি নিয়ে শনিবার ভোরে 'এয়ার ফ্রান্স'-এর একটি কার্গো বিমান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সংস্কৃতি মন্ত্রণালয়, জাতীয় জাদুঘর, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফ্রান্স দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে বিমানবন্দরে পুরাকীর্তির কার্টনগুলো খোলা হবে। পরে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে এগুলো জাতীয় জাদুঘরে নেওয়া হবে। সংস্কৃতি উপদেষ্টা ও সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার ভোরে বিমানবন্দরে উপস্থিত থাকবেন। জিয়া বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরার্কীতিগুলোর নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।" দেশের বুদ্ধিজীবী ও ছাত্রদের প্রতিবাদের মধ্যেই গিমে জাদুঘরে প্রদর্শনীর জন্য গত বছরের ৩০ নভেম্বর ৪২টি পুরাকীর্তি প্যারিস পাঠানো হয়। প্রদর্শনীর জন্য পুরাকীর্তির আরও একটি চালান পাঠানোর কথা ছিল। ১৪৫টি পুরাকীর্তির দ্বিতীয় চালানটি পাঠানোর সময় জিয়া বিমানবন্দরের কার্গো হাউজ থেকে ২১ ডিসেম্বর পুরাকীর্তির একটি কার্টন খোয়া যায়। এর পর সেগুলো পাঠানোর সিদ্ধান্ত বাতিল করে সরকার। সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পুরার্কীতিগুলোর সঙ্গে একই বিমানে জাতীয় জাদুঘর, প্রত