২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বস্তিতে আগুন, ৬০টি ঘর ও ১১টি গুদাম পুড়ে গেছে

টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তিতে শুক্রবার দুপুরে আগুনে ৬০টি ঘর ও ১১টি গার্মেন্টস ঝুটের গুদাম পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২টার দিকে জনৈক সাগরের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ঘিঞ্জি বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গীর দমকল কর্মীরা ঘটনাস্থলে আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তিতে শুক্রবার দুপুরে আগুনে ৬০টি ঘর ও ১১টি গার্মেন্টস ঝুটের গুদাম পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২টার দিকে জনৈক সাগরের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ঘিঞ্জি বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গীর দমকল কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে তাদের সঙ্গে যোগ দেয় গাজীপুর ও ঢাকা কুর্মিটোলার আরও ছয়টি ইউনিট। বিকেল ৪টা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। টঙ্গী ফায়ার স্টেশনের মাস্টার হীরন মিয়া জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩১ ঘ.