২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে এক কেজি হেরোইন, ৫৭০ বোতল ফেনসিডিল উদ্ধার

জেলার পাঁচবিবি রেল স্টেশনে শুক্রবার ট্রেনে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিডিআর। ২৯ রাইফেলস ব্যাটেলিয়নের কমান্ডার লেফটেন্যান্টে কর্নেল এবিএম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিডিআর সদস্যরা পাঁচবিবি রেলস্টেশনে পার্বতীপুর-খুলনাগামী রকেট মেইলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হেরোইন ভর্তি একটি প্যাকেট উদ্ধা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

জয়পুরহাট, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার পাঁচবিবি রেল স্টেশনে শুক্রবার ট্রেনে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিডিআর। ২৯ রাইফেলস ব্যাটেলিয়নের কমান্ডার লেফটেন্যান্টে কর্নেল এবিএম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিডিআর সদস্যরা পাঁচবিবি রেলস্টেশনে পার্বতীপুর-খুলনাগামী রকেট মেইলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হেরোইন ভর্তি একটি প্যাকেট উদ্ধা করে। তিনি জানান, প্যাকেটে এক কেজির মত হেরোইন পাওয়া গেছে। এর আনুমানিক দাম প্রায় এক কোটি টাকা। একই দিন পৃথক অভিযান চালিয়ে র‌্যাব-৫ সদস্যরা জেলার বিরামপুর দিওর গ্রাম থেকে ৫৭০ বোতল ফেনসিডিল এবং শহর থেকে ৪৪৮ অ্যাম্পুল ভারতীয় নেশার ইনজেকশন (বুপ্রেনরফিন) উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। বিরামপুর থেকে গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল মোমিন(২২) ও একই উপজেলার কাকড়াপালি গ্রামের আসাদ আলী ছেলে সায়েম হোসেন (২৬)। পাঁচবিবি থেকে গ্রেপ্তার করা হয় উপজেলার রতনপুর গ্রামের তাহের মোল্লার ছেলে মালেক মোল্লা, একই গ্রামের আইচান্দ প্রামানিকের ছেলে সায়েম (৩২) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে আবুল বাশার। র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের মেজর শাহ আলী জানান, বিরামপুর উপজেলার দিওর গ্রামের একটি বাঁশঝাড় থেকে বস্তায় ভরা ৫৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, অপর এক অভিযানে ৪৪৮ অ্যাম্পুল নেশার ইনজেক্শনসহ (বুপ্রেনরফিন) মাদক উদ্ধার ও ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে শহরের কেন্দ্রীয় মসজিদের পশ্চিম পার্শের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত ফেনসিডিল ও ইনজেক্শনের আনুমানিক দাম এক লাখ ৯৩ হাজার ৪'শ টাকা বলে র‌্যাব সুত্র জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১২ ঘ.