ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার স্কাউটস দিবস পালিত হচ্ছে।
স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাউয়েলের জন্মদিনে প্রতিবছরই সারা বিশ্বের স্কাউটস সদস্যরা দিনটি পালন করে আসছে।
দিবসটি পালনে বাংলাদেশ স্কাউটস শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজধানীর কাকরাইলে বাংলাদেশ স্কাউটস সদর দপ্তর থেকে কাব স্কাউট, রোভার স্কাউট ও ক্যাডেটরা সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। র্যালিতে উপস্থিত ছিলেন, স্কাউটের সভাপতি ড. শাহ মোহাম্মদ ফরিদ ও প্রধান জাতীয় কমিশনার মুহ: ফজলুর রহমান। এ র্যালিতে ১৩ সদস্যের একটি জাপানি স্কাউট প্রতিনিধিদলও অংশ নেন।
স্কাউটস ভবনে সকাল ১০টায় শুরু হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং 'আ' মরি বাংলা ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা'র ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
স্কাউটস আন্দোলনের ওপর দুপুরে কাকরাইলে স্কাউটস ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্কাউটসের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মাহবুবুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এমআই/১১৩৩ ঘ.
bdnews24