গাজীপুর, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন গাজীপুর সদর উপজেরার পূর্বাইল ইউনিয়নের হায়দারাবাদ গ্রামের আতাউর পোল্ট্রি খামারের ৩৪৪০টি মুরগি নিধন ও ২৪২২টি ডিম ধ্বংস করা হয়েছে।
গাজীপুর সদর উপজেলা পশু চিকিৎসক ডা. জহিরুল ইসলাম জানান, ওই খামারে অস্বাভাবিক হারে মুরগি মারা যাওয়ার পর কয়েকটি মৃত মুরগি ঢাকা কেন্দ্রীয় পশুরোগ গবেষণাগারে ও সাভারের পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) পাঠানো হয়। দুইটি পরীক্ষাতেই ইতিবাচক ফল এসেছে।
তিনি জানান, দুপুরে ওই খামারের মুরগি নিধনের সরকারি আদেশ (জিও) পাওয়ার পর অভিযান চালানো হয়।
ডা. জহিরুল ইসলাম আরও জানায়, আতাউর পোল্ট্রি ছাড়াও এর আশপাশের এক বর্গকিলোমিটার এলাকার বিভিন্ন বাড়ির ২৯০ টি গৃহপালিত মুরগি ১৪০টি কবুতর ও ৭০টি হাঁস নিধন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24