২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মগ্রামে শহীদ মিনার ও পাঠাগার উদ্বোধন করলেন ভাষা সৈনিক আব্দুল মতিন

ভাষা সৈনিক আব্দুল মতিন বৃহস্পতিবার তার জন্মস্থান সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শৈলজানা গ্রামে শহীদ মিনার ও পাঠাগার উদ্বোধন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা সৈনিক আব্দুল মতিন বৃহস্পতিবার তার জন্মস্থান সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শৈলজানা গ্রামে শহীদ মিনার ও পাঠাগার উদ্বোধন করেছেন। সকাল ১১টায় ভাষা সৈনিক আব্দুল মতিন দুর্গম চরাঞ্চল পাড়ি দিয়ে শৈলজানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসে পৌঁছালে স্কুলের শিক্ষার্থী এবং হাজার হাজার গ্রামবাসী ফুলের পাঁপড়ি ছিটিয়ে তাদের বীর সন্তানকে বরণ করে নেন। এরপর আব্দুল মতিন প্রথমে বেসরকারি সংস্থা প্রশিকার উদ্যোগে নির্মিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পরে তার নিজের নামে নির্মিত পাঠাগারের উদ্বোধন করেন। স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে ভাষা সৈনিক আব্দুল মতিন বলেন, "আমি যতদিন বেঁচে থাকব ততদিন বাংলা ভাষা ও দেশের জন্য কাজ করব। ৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার যে দাবি উঠেছিল, তখন অনেকেই তার গুরুত্ব বোঝেননি। বাংলা ভাষা রাষ্ট্রভাষা হয়েছে। যা আজ আর্