২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশ হয়ে উঠল দুই বাংলার মিলন মেলা

বাঙালির প্রাণ থেকে উৎসারিত হয় যে অবিনাশী শোক সংগীত-"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র"য়ারি আমি কি ভুলিতে পারি।" দুই বাংলার সমস্ত অস্তিত্ব জুড়ে অনুরণিত হয় এই ধ্বনি। তাই তো বাংলা ভাষাভাষী দুই বাংলার মানুষের মিলন মেলা বসেছিল বৃহস্পতিবার বেনাপোলে। ছিল না সীমান্তের বাধা, কাঁটাতারের অমোঘ নিয়তিও মুছে গিয়েছিল অনিবার্য আবেগের তোড়ে। "একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস।"- ভুপেনের এই গান মূর্ত হয়ে উঠেছিল যেন। বেনাপোল থেকে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি মো. আসাদুজ্জামান আসাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

বেনাপোল, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঙালির প্রাণ থেকে উৎসারিত হয় যে অবিনাশী শোক সংগীত-"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র"য়ারি আমি কি ভুলিতে পারি।" দুই বাংলার সমস্ত অস্তিত্ব জুড়ে অনুরণিত হয় এই ধ্বনি। তাই তো বাংলা ভাষাভাষী দুই বাংলার মানুষের মিলন মেলা বসেছিল বৃহস্পতিবার বেনাপোলে। ছিল না সীমান্তের বাধা, কাঁটাতারের অমোঘ নিয়তিও মুছে গিয়েছিল অনিবার্য আবেগের তোড়ে। "একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস।"- ভুপেনের এই গান মূর্ত হয়ে উঠেছিল যেন। বেনাপোল থেকে বিস্তারিত জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি মো. আসাদুজ্জামান আসাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রাণের টানে, ভাষার টানে দুই বাংলার মানুষ একাকার হয়ে গিয়েছিল যশোরের বেনাপোলে নো-ম্যান্স ল্যান্ড সংলগ্ন বাংলাদেশ ভু-খন্ডে। এবারও বেনাপোলে বাংলাদেশ-ভারত যৌথভাবে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করেছে। এই যৌথ আয়োজনে অংশ নিয়েছে দুই বাংলার ২০টি সংগঠন। নো ম্যান্স ল্যান্ডে স্থাপিত নতুন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দুই দেশের প্রতিনিধিরা। ভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে বৃহস্পতিবার বেনাপোল ও পেট্রাপোল সেজেছিল অন্যরকম সাজে। দুদেশের পতাকায় ছেয়ে গিয়েছিল দুই সীমান্ত। কয়েক ঘন্টার জন্য দূর হয়ে গিয়েছিল সীমান্তের বাধা। কাঁটাতারের বিভাজন মুছে বাংলার শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরা এসে দাঁড়িয়েছিলেন একই আকাশের নিচে, একই ভু-খন্ডে। যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০২ সাল থেকে দুই বাংলার সীমান্ত এলাকার সাংস্কৃতিক সংগঠনগুলো বেনাপোল নো-ম্যান্স ল্যান্ড এলাকায় যৌথভাবে ২১ ফেব্র"য়ারি পালন করে আসছে। এবার আয়োজনটা আরও বাড়ানো হয়েছে। সকাল ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল সরগম একাডেমীর সভাপতি এবং ২১ উদযাপন কমিটির আহবায়ক শামসুজ্জোহা সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা বশীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম বাংলার দমদম আসনের লোকসভার সংসদ অমিতাভ নন্দী। অন্য অতিথিদের মধ্যে ছিলেন পশ্চিম বাংলার কল্যাণ মূখার্জী, স্বপন গুপ্ত, অরুণ মহাপাত্র, ডা. গৌতম মুখার্জী, পার্থ প্রতীম, পল্টু দাস গুপ্ত, বাংলাদেশের ভাষা সৈনিক মাওলানা মো. আবু মুসা, হাবিবুর রহমান হবি, সিরাজুল ইসলাম সিরাজ, মফিজুর রহমান সজন, নুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন যশোরের সম্মিলিত সংস্কৃতিক জোট, বেনাপোলের সরগম একাডেমী, ভারতের দুর্গানগর ইয়ুথ সোসাইটি, খড়দাহ পুষ্প প্রদর্শন কমিটির কর্মীরা। পশ্চিমবাংলার ঠাকুরনগর শিল্প ও সাহিত্য সংসদ এর উদ্যোগে প্রকাশিত "একুশ"-এর মাতৃভাষা দিবস সংখ্যার মোড়ক উম্মোচন করেন ভাষাসৈনিক মাওলানা আবু মুসা। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা বশীর আহমদ বলেন, "এই মিলন বাঙালি জাতিসত্তার মিলন। দুই দেশের জাতীয়তা আলাদা হলেও ভাষার টানে দুদেশের মানুষ আজ মিলিত হয়েছেন।" ভারতের লোকসভার সদস্য অমিতাভ নন্দী বলেন, "পৃথিবীতে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে অন্য কোন জাতিতে এমন সংগ্রামের ইতিহাস নেই। এ কারণে জাতিসংঘ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান দিয়েছে। এটি বাঙালি জাতির জন্য সব চেয়ে বড় পাওয়া।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/এমএ/১৭৩০ ঘ.