২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় জেলার এডিসি পদে রদবদল

একজন অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি) প্রত্যাহার, একজনকে বদলি ও চার কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের উপ সচিব পর্যায়ের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে বুধবার এসব রদবদলের আদেশ জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একজন অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি) প্রত্যাহার, একজনকে বদলি ও চার কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের উপ সচিব পর্যায়ের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে বুধবার এসব রদবদলের আদেশ জারি করা হয়। শেরপুরের এডিসি আব্দুস সাত্তার সরকারকে রাজবাড়ীর এডিসি হিসেবে বদলি এবং গাজীপুরের এডিসি আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এদিকে, নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইয়ুব হোসেনকে বগুড়ায়, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী রেজা মজিদকে নীলফামারীতে, দিনাজপুর চিরির বন্দরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিমকে গাজীপুরে এবং কুড়িগ্রাম নাগেশ্বরীর ইউএনও আবদুল কাদেরকে শেরপুরের এডিসি হিসেবে বদলি করা হয়। এদিকে উপ সচিব পদ মর্যাদার তিন কর্মকর্তার মধ্যে, মূদ্রণ ও লেখা সামগ্রী প্রকাশনা অধিদপ্তরের অতিরিক্ত নিয়ন্ত্রক জসিমউদ্দিন বাদলকে শিল্প মন্ত্রণালয়ের উপ সচিব, শিল্প মন্ত্রণালয়ের উপ সচিব এম এ হান্নানকে সিকিউরিটি প্রিন্টিং প্রেসের উপ নিয়ন্ত্রক এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেসের উপ নিয়ন্ত্রক হাবিবুল্লাহ মো. মাহফুজুর রহমানকে মুদ্রণ ও লেখা সামগ্রী প্রকাশনা অধিদপ্তরের অতিরিক্ত নিয়ন্ত্রক পদে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসএনডি/১৯২৪ ঘ.