ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীসহ বিশ্বের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
একুশে ফেব্র"য়ারি উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে তারা এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বুধবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার বীরত্বপূর্ণ আন্দোলনে যারা প্রাণ উৎসর্গ করেছেন বাণীতে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "ভাষা আন্দোলন আজ কেবল আমাদের নিজস্ব ভাষা, সাহিত্য, সং
bdnews24