নোয়াখালী, ফেব্র"য়ারি ২০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একুশের বইমেলা থেকে মঙ্গলবার রাতে একটি বোমা উদ্ধার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম রমজান হোসেন জানান, সম্ভবত দুস্কৃতীরা আতঙ্ক সৃষ্টির জন্য মেলা প্রাঙ্গণে বোমাটি রেখে যায়। এটি পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনার পর থেকে মেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে রমজান হোসেন জানান।
কোম্পানীগঞ্জে গত ১৭ ফেব্র"য়ারি থেকে পাঁচ দিনব্যাপী এ মেলা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/কিউএইচ/এমআই/১৭৪১ ঘ.
bdnews24