যশোর, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল সীমান্তে যৌথভাবে অমর একুশ উদযাপনের প্রস্তুতি নিয়েছে ভারত ও বাংলাদেশের কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।
বৃহস্পতিবার সকাল ১০টায় যশোরের বেনাপোল সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে শহীদ বেদিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর শাখার সভাপতি হারুন অর রশিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০২ সাল থেকে সীমান্তের দুই পারের বাংলাভাষীরা একসঙ্গে একুশে ফেব্র"য়ারি উদযাপন করে আসছে। বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নিচ্ছে। এবার নোম্যান্স ল্যান্ডে একটি অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়েছে। সেখানে সবাই একসঙ্গে ফুল দেবে।
যৌথভাবে একুশ উদযাপনের অন্যতম উদ্যোক্তা বেনাপোলের সরগম সঙ্গীত একাডেমির সভাপতি মোস্তাফিজ জোহা সেলিম জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের প্রায় ২০টি সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে একুশ উদযাপনে অংশ নিচ্ছে।
একুশে ফেব্র"য়ারি উপলক্ষে সীমান্তের ওপারে পেট্রাপোল এবং এপারের রাস্তাগুলোতে আল্পনা আঁকা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24