ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, একুশে ফেব্র"য়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রাপ্তিতে মাতৃভাষার অধিকার সুরক্ষা, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রামরত বিশ্বের তাবৎ জনগোষ্ঠীকে যোগাচ্ছে অনন্ত প্রেরণার উৎস।
বুধবার সকালে ওসমানী মিলনায়তনে একুশে পদক ২০০৮ বিজয়ীদের হাতে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একুশে পদক ২০০৮ বিজয়ীদের হাতে পদক তুলে দেন তিনি।
তিনি বলেন, "অমর একুশে আমাদের দেশপ্রেম, জাতীয় চেতনা ও ঐক্যবদ্ধ প্রয়াসের মূর্ত প্রতীক। একুশ মানে স্বাধিকার, সুবিচার প্রষ্ঠিতার নিরন্তর প্রেরণা। তারই অনুপ্রেরণায় আসুন, সকলের সম্মিলিত প্রয়াসকে আজ আমরা বেগবান করি উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে, গড়ে তুলি ইস্পাত-কঠিন সংকল্প।"
প্রধান উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সুশাসনের পথে এগিয়ে যাবার জন্য যে যাত্রা আমরা শুরু করেছি, তাকে এগিয়ে নিতে প্রয়োজন জনগণের স্বতঃস্ফুর্ত সমর্থন, সামগ্রিক অংশগ্রহণ ও সচেতনতা।
এই অনুষ্ঠানকে তিনি জ্ঞানী-গুণী ও মেধাবীদের নক্ষত্রপুঞ্জ বলে অ্যাখ্যায়িত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও একুশে পদক বিজয়ী ড. মোজাফফর আহমেদ।
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. মোজাফফর আহমেদ বলেন, "শ্বাশত শিক্ষায় আনন্দ ভুবনে শিশুদের পদচারণা আমরা সেদিনই নিশ্চিত করতে পারব যেদিন সকলের জন্য মানুষের মতো শিক্ষা আমরা নিশ্চিত করতে পারব।"
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালের একুশে পদকপ্রাপ্ত ৯ জনের চার জনের হাতে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এ ছাড়া মরণোত্তর পদকে ভূষিত পাঁচজনের পক্ষে তাদের স্বজনরা পদক গ্রহণ করেন।
বুধবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, উচ্চপর্যায়ের কর্মকর্তা, কূটনীতিকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার।
মন্ত্রিপরিষদ বিভাগ সচিব পদকপ্রাপ্তদের নাম ঘোষণার পরপর তাদের জীবন বৃত্তান্ত এবং সমাজে তাদের অবদানের বিষয়গুলো তুলে ধরা হয়।
পদকপ্রাপ্তরা হলেন- গবেষণায় ড. নাজমা চৌধুরী, সঙ্গীতে খন্দকার নুরুল আলম, ওয়াহিদুল হক (মরণোত্তর), শ্যামসুন্দর বৈষ্ণব (মরণোত্তর) ও শেফালী ঘোষ (মরণোত্তর), শিক্ষায় প্রফেসর ড. মোজাফফর আহমদ, ভাষাসৈনিক খালেক নওয়াজ খান (মরণোত্তর ), সমাজসেবায় অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী (মরণোত্তর) সাহিত্যে কবি দিলওয়ার।
ওয়াহিদুল হকের পক্ষে পদক গ্রহণ করবেন তার মেয়ে অপালা ফরহত নবেদ, শ্যামসুন্দর বৈষ্ণবের পক্ষে তার স্ত্রী রেনু বৈষ্ণব, শেফালী ঘোষের পক্ষে তার স্বামী বাবু ননী গোপাল দত্ত, খালেক নওয়াজ খানের পক্ষে তার স্ত্রী খুরশীদ বানু খান এবং অধ্যাপক ডা. জোহরা বেগম কাজীর পক্ষে তার ভাইয়ের ছেলে কাজী আবদুস সবুর।
অনুষ্ঠানটি ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বাংলাদেশ টেলিভিশন ও রেডিও বাংলাদেশ সরাসরি স
bdnews24