২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা, রাজবাড়ী ও সাভারে শিলাবৃষ্টি

পাবনা, রাজবাড়ী ও ঢাকার সাভারে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ার আঘাতে ফসলের ক্ষতি হযেছে। ওইসব এলাকার আমের মুকুলেরও যথেষ্ট ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা, রাজবাড়ী ও ঢাকার সাভারে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ার আঘাতে ফসলের ক্ষতি হযেছে। ওইসব এলাকার আমের মুকুলেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। সাভার প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকালের শিলা বৃষ্টিতে সাভার থানায় যথেষ্ট ক্ষয়-ক্ষতি হয়েছে। শিলের আঘাতে অনেক বাড়ি-ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। বৃষ্টিতে গাছ পালার ডাল ভেঙে গেছে এবং প্রচুর আমের মুকুল ঝড়ে পড়েছে। ক্ষেতের ফসল সীম, গম, মশুরি, বোরো ধান, কচুসহ বিভিন্ন সবজির ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির কারণে ঢাকা-আড়িচা মহাসড়কে যান চলাচলে বিঘ