বাগেরহাট, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের জেলা প্রশাসক সহিদুল ইসলাম এবং শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনেওয়াজ তালুকদার শরণখোলার সিডর দুর্গম মানুষের ক্ষোভের মুখে পড়েন। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এমএ মালেকের উপস্থিতিতে শরণখোলা উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উত্থাপন করেন আমন্ত্রিতরা।
ক্ষুব্ধ আমন্ত্রিতরা সিডর দুর্গত মানুষের জন্য পরিচালিত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের ক্ষেত্রে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সাধারণ মানুষের মতামতকে অগ্রাহ্য করার অভিযোগ তোলেন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করেন।
প্রায় পনের মিনিট ধরে হৈ হট্টোগোল চলাকালে জেলা প্রশাসকসহ সেখানে উপস্থিত জেলার অন্যান্য কর্মকর্তারা উত্তেজিত জনগণকে প্রশমিত করতে মঞ্চ থেকে নীচে নেমে আসেন। এ সময় মিলনায়তনে উপস্থিত ক্ষুব্ধ মানুষ সিডর পরবর্তী সময়ে শরণখোলায় বিতরণকৃত ত্রাণ ও নগদ সহায়তার হিসাব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি তোলেন।
প্রতক্ষদর্শীরা জানান, মত বিনিময় সভা চলাকালে এলাকার আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য প্রদানের সুযোগ না দিয়ে জেলা প্রশাসক নিজের পছন্দমত তিনজন বক্তাকে বক্তৃতা দেয়ার সুযোগ দিয়ে সভা সংক্ষিপ্ত করার চেষ্টা করলে ঘটনার সূত্রপাত হয়। পরে প্রধান অতিথি সবাইকে কথা বলার সুযোগ দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
প্রধান অতিথি তার বক্তৃতায় প্রশাসনের কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী উল্লেখ করে বলেন, "এ কথা ভুলে যাওয়া ঠিক না যে সাধারণ মানুষের টাকায় আমাদের বেতন হয়। মানুষের কথা শুনলে এবং তাদের বলার সুযোগ দিলে মনের ভেতরের অনেক ক্ষোভ প্রশমিত হয়।"
তিনি প্রজাতন্ত্রের কর্মচারীদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। তিনি আগামী ৫ মার্চ বরিশালে অনুষ্ঠিতব্য কেবিনেট ডিভিশনের সভায় বাগেরহাটের মানুষের এ সব অভিযোগের কথা তুলে ধরারও আশ্বাস দেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহ নেওয়াজ তুলুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক সহিদুল ইসলাম, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজ আহমেদ এবং শরণখোলা সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপটেন মাহাবুব হাসান চৌধুরী।
শরণখোলার এই মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে দুর্গত সাউথখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত, স্থানীয় রায়েন্দা পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, শরণখোলা উন্নয়ন ফোরামের সমন্বয়ক আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোজাম্মেল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, রায়েন্দা ইউপি'র সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ আকন, ধানসাগর ইউপির সাবেক চেয়ারম্যান নান্না মিঞা আকন প্রমূখ বক্তৃতা করেন।
বক্তাদের বিভিন্ন অভিযোগের মধ্যে রয়েছে, রায়েন্দা ইউনিয়নের এক থেকে চার নং ওয়ার্ডের প্রায় এক হাজার তিন শত গৃহহীন মানুষ সরকারের দেওয়া ৫ হাজার টাকার অনুদান পায়নি। স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুন্দরবন বিভাগের বনরক্ষী সাইদুর রহমান সিডরে নিহত হলে শরণখোলায় রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন হয়েছে। কিন্তু নিহতের তালিকায় তার নাম ওঠেনি, তার পরিবার কোন ক্ষতিপূরণও পায়নি। ত্রাণ বিতরণে জনপ্রতিনিধিরা পক্ষপাত মূলক আচরণ করায় অনেকে ত্রাণ পায়নি আবার অনেকে বিপুল পরিমাণ ত্রাণ পেয়েছে। কিন্তু এ সব বিষয় নিয়ে অভিযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোন কথা শোনেন না। ত্রাণ পুনর্বাসন সমন্বয় কমিটির সভায় তিনি ত্রাণের কোন হিসাব দেন না। জেলা প্রশাসক এলাকায় আসেন না বা মানুষের সঙ্গে কোন কথা বলেন না। বক্তাদের ভাষায় সিডর পরবর্তী সময়ে এই প্রথম প্রশাসন স্থানীয় মানুষকে নিয়ে কোন মতবিনিময় সভা করল।
এর আগে শরণখোলা পৌছে তিনি খাদা গ্রামে সিডরে গৃহহারাদের পুনর্বাসনে দাতা সংস্থা মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশের (এমসিসি) গৃহ হস্তান্তর কর্মসূচি উদ্বোধন করেন।
শরণখোরার অনুষ্ঠান শেষে এমএ মালেক দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা মিলনায়তনে আসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন। এই মতবিনিময় সভায় বক্তারা ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মোরেলগঞ্জ উপজেলাকে ভেঙে দুটি উপজেলা সৃষ্টি, পানগুছি নদীতে সেতু স্থাপন, মোরেলগঞ্জ রক্ষা বাঁধ নির্মাণ, উপজেলা সদরের সাথে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ এবং হাসপাতাল স
bdnews24