ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ গ্যাস সিলিন্ডার ও অননুমোদিত সিএনজি রূপান্তর কারখানার বিরুদ্ধে মঙ্গলবার থেকে অভিযান শুরু করেছে বিস্ফোরক অধিদপ্তর।
অভিযানের প্রথম দিনে দুপুরে গাবতলীর কয়েকটি নামবিহীন ওয়ার্কসপ ও দুটি ট্রাক থেকে ছয়টি সিলিন্ডার জব্দ করা হয়।
বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী এ এইচ এম নুরুজ্জামান জানান, মঙ্গলবার গাবতলীতে অবৈধ ওয়ার্কসপগুলোতে অভিযান চালানো হয়। ট্রাকের সিলিন্ডারও পরীক্ষা করা হয়।
অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, "বুধবার সাভারের আমিন বাজারে আশপাশেও অভিযান চলবে।"
নুরুজ্জামান বলেন, "গাবতলীতে বেশিরভাগ নামহীন ওয়ার্কসপে নিয়মবহির্ভুতভাবে সিলিন্ডার তৈরি হচ্ছে। অভিযানে জব্দ করা সিলিন্ডারের গায়ে প্রাকৃতিক গ্যাসের জন্য নির্ধারিত কোনো চিহ্ন নেই। অন্য কাজে ব্যবহারের সিলিন্ডার গাড়িতে ব্যবহার করা হচ্ছে যা খুবই বিপদজনক। সিএনজি গাড়িতে এ পর্যন্ত বিস্ফোরণের যে সব ঘটনা ঘটেছে সেগুলোর বেশিরভাগের সিলিন্ডার অননুমোদিত রূপান্তর সেন্টারগুলো থেকে কেনা।"
স
bdnews24