কক্সবাজার, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী থেকে কুতুবদিয়া যাওয়ার পথে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার মঙ্গলবার সকালে ডুবে গেছে। ট্রলারডুবির আধঘণ্টার মধ্যে তিনটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত তিন শিশু হল- ছোট মহেশখালী এলাকার সাবের আহমদের মেয়ে রুবি আকতার (২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩) ও পুটিবিলা এলাকার নাসির উদ্দিনের মেয়ে তসলিমা বেগম (৮)।
সকাল সাড়ে ৯টার দিকে ওই ট্রলারডুবি হয়। ট্রলারটি মহেশখালীর গোরকঘাটা ঘাট থেকে কুতুবদিয়ার হজরত মালেক শাহ এর মাজারে যাচ্ছিল। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭ জন। এদের মধ্যে ৬ জন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ট্রলারটির মালিক মোহ্ম্মাদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল আমিন সাংবাদিকদের জানান, মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার মোহাম্মদ জাফর আলমের একটি ট্রলারে চড়ে মহেশখালীর বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষ-শিশু হজরত মালেক শাহ এর মাজারে যাওয়ার উদ্দেশ্যে অপর দ্বীপ উপজেলা কুতুবদিয়ার পথে রওনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে কিছুদূর যাওয়ার পর আদিনাথ মন্দিরের জেটির কাছে ট্রলারটি ডুবে যায়।
রাশেদুল আমিন জানান, ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে কূলে উঠতে পেরেছে। আহত হয়েছেন অন্তত ২৭ জন।
এদিকে মহেশখালী থানার উপ-পরিদর্শক নীলু বড়
bdnews24