২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের বিরুদ্ধে করা চাঁদাবাজি মামলা তুলে নিতে আসামিপক্ষ বাদীকে চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও বাদী সফিকুল ইসলাম অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের বিরুদ্ধে করা চাঁদাবাজি মামলা তুলে নিতে আসামিপক্ষ বাদীকে চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও বাদী সফিকুল ইসলাম অভিযোগ করেছেন। এছাড়া আসামিপক্ষ মামলার সাক্ষীদের কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর ও টিপসই নিয়েছে বলে অভিযোগ করা হয়। এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ব্যারিস্টার আমিনুল হকসহ ২৭ জনের বিরুদ্ধে গত বছর ১৪ ফেব্র"য়ারি রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়নশুকা মহল্লার সফিকুল ইসলাম। বর্তমানে মামলাটি গোদাগাড়ি থানায় তদন্তনাধীন। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফিকুল আসামিপক্ষের বিরুদ্ধে এইসব অভিযোগ এনে লিখিত বক্তব্য দেন। তিনি বলেন, মামলা করায় ক্ষিপ্ত হয়ে এই মামলার আসামি এনায়েত করিম প্রিন্স, আব্দুল মতি গেদু, আলফাজউদ্দিন, সাইফুদ্দিন ধাপিসহ অন্যরা সাাক্ষী রেজাউল, আমিরুল ও গুদড় মন্ডলকে ১৬ ফেব্র"য়ারি রাত ১১টায় জোর করে ধরে নিয়ে যায় এবং সারারাত আটকে রাখে। পরদিন তাদের রাজশাহী আদালতে আসামিদের আইনজীবির কাছে নিয়ে গিয়ে সাদা কাগজে স্বাক্ষর ও টিপসই নেয়। এছাড়া সাক্ষী দিলে হত্যা করা হবে বলে তাদের হুমকি দেয়। সফিকুল বলেন, মামলা প্রত্যাহরের জন্য তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি তাৎক্ষণিকভাবে ফোনে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। কিন্তু তিনি ছুটিতে থাকায় থানা কোনো ব্যবস্থা নেয়নি। সফিকুল ইসলাম সুবিচারের ও সন্ত্রসী-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে বাদী ছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার দুধা লাইনপাড়ার আব্দুল রাকিব, বাবুল হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০২ ঘ.