২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: রাজবাড়ীতে ২৭৯৩টি হাঁস-মুরগি নিধন

বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর জেলার পাংশা উপজেলার সরিসা ইউনিয়নে রোববার রাতে ৩১৭টি পরিবারের দুই হাজার ৭৯৩ টি হাঁস-মুরগি নিধন করে মাটি চাপা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

রাজবাড়ী, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর জেলার পাংশা উপজেলার সরিসা ইউনিয়নে রোববার রাতে ৩১৭টি পরিবারের দুই হাজার ৭৯৩ টি হাঁস-মুরগি নিধন করে মাটি চাপা দেওয়া হয়েছে। নিধনকৃত হাঁস-মুরগির মধ্যে ছিল এক হাজার ৮৯টি মুরগি, এক হাজার হাঁস-মুরগির বাচ্চা, ২৭৪টি হাঁস, ৪৩০টি কবুতর। এছাড়াও ২৯৮ টি ডিম ধ্বংস করা হয়েছে। নিধন অভিযানে সেনা ও পুলিশ সদস্য, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা উপজেলা পশুপালন, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার পশুপালন কর্মকর্তা সুভাষ চন্দ্র রায় জানান, সরিসা ইউপি চেয়ারম্যানের বাড়িতে কয়েকটি মুরগি মারা যাওয়ার পর তিনি বিষয়টি উপজেলা পশুসম্পদ বিভাগকে জানান। পরে মৃত মুরগির নমুনা মানিকগঞ্জের আঞ্চলিক পশুসম্পদ রোগ অনুসন্ধান কেন্দ্রে পাঠানো হয়। সেখানে বার্ড ফ্লুর জীবাণু পাওয়ার বিষয়টি জানালে আরও পরীক্ষার জন্য সাভারের পশুসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে ওই নমুনা পাঠানো হয়। রোববার রাতে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত করে একটি ফ্যাক্সবার্তা হাতে পাওয়ার পর ওই এলাকায় নিধন অভিযান শুরু করা হয়। তিনি আরও জানান, আশপাশের এক বর্গকিলোমিটার এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেখানে একটি কেন্দ্র স্থাপন ও জীবাণুনাশক ওষুধ