ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লুর বিস্তার রোধে রাজধানীর মুরগি বিক্রেতাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই হাজার মুরগি বিক্রেতাকে প্রশিক্ষণ দেওয়া সোমবার শুরু হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর সব হাঁস-মুরগি ও ডিম বিক্রেতাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এতে বলা হয়, সোমবার মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার তেজগাঁও মুরগির আড়তে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন।
রোগের বিস্তার রোধে মুরগি বিক্রেতাদের হ্যান্ড গ্লাভস, মাস্ক, ব্লিচিং পাউডার, জীবাণুননাশক ওষুধ ও
bdnews24