২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দশা থেকে আমরা বেরিয়ে আসছি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, "দুর্নীতিগ্রস্ত অবস্থা থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসছি। দুর্নীতি না করা ও সহ্য না করার মনোভাব তৈরি করলেই এ থেকে পরিত্রাণ পেতে পারি।" তিনি আরও বলেন, "গণতান্ত্রিক একটি সরকারেরর কাছে ক্ষমতা হস্তান্তরই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সেই জন্য প্রয়োজন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সরকার সে দিকেই এগুচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 11:33 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ফারহানা মির্জা, মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, "দুর্নীতিগ্রস্ত অবস্থা থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসছি। দুর্নীতি না করা ও সহ্য না করার মনোভাব তৈরি করলেই এ থেকে পরিত্রাণ পেতে পারি।" তিনি আরও বলেন, "গণতান্ত্রিক একটি সরকারেরর কাছে ক্ষমতা হস্তান্তরই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সেই জন্য প্রয়োজন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সরকার সে দিকেই এগুচ্ছে।" সোমবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, সরকার অন্য সব কিছুর পাশাপাশি কৃষিখাতে উৎপাদন বৃদ্ধির উপরও জোর দিচ্ছে। এর আগে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (মুক্তারপুর সেতু) উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সড়ক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসায় রাজধানী ও নারায়ণগঞ্জসহ বৃহত্তর ঢাকার সমন্বিত উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে অন্যান্য অংশের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠায় আগামী বছরই মাওয়ায় পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে। ইতোমধ্যেই প্রারম্ভিক কাজ শুরু হয়ে গেছে। ড. ফখরুদ্দীন বলেন, মুন্সীগঞ্জের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন ধলেশ্বরী নদীর উপর নির্মিত মুক্তারপুর সেতু উদ্বোধনের মধ্য দিয়ে এই অঞ্চল তথা সমগ্র দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এক নব দিগন্তের সূচনা হল। কেননা যে কোন দেশের উন্নয়নের পূর্বশর্ত হল উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা। বর্তমান সরকার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে দেশের যোগাযোগ ব্যবস্থার স