২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের পাহাড়ে পপি বাগান ধ্বংস, এক সন্ত্রাসী গ্রেপ্তার

জেলার দুর্গম পাহাড়ি অঞ্চল থানচি উপজেলায় সোমবার শতাধিক একর জমিতে চাষ করা পপি গাছ ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী। মিয়ানমার সীমান্তবর্তী থানচির মদক এলাকায় মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গ্র"পের সদস্যদের অনুপ্রবেশ ও পপি চাষ বন্ধে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই এলাকায় অভিযান চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

বান্দরবান, ফেব্রয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার দুর্গম পাহাড়ি অঞ্চল থানচি উপজেলায় সোমবার শতাধিক একর জমিতে চাষ করা পপি গাছ ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী। মিয়ানমার সীমান্তবর্তী থানচির মদক এলাকায় মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গ্র"পের সদস্যদের অনুপ্রবেশ ও পপি চাষ বন্ধে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই এলাকায় অভিযান চলছে। রোববার অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সময় গুলিবিদ্ধ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপতালে পাঠানো হয়েছে। আটক সন্ত্রাসী মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্র"প আরাকান লিবারেশন পার্টির সদস্য বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে বান্দরবানে দায়িত্বরত একজন সেনা কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনী থানচির বড় মদকের পাহাড়ে সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানার কাছাকাছি পেঁ'ৗছালে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গোলাগুলি হয়। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্র"প আরাকান লিবারেশন পার্টির (এএলপি) এক সদস্য আহত ও আটক হন। থুনসি মং নামের এই এএলপি সদস্যকে রোববার রাতেই চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ওই কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনী দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। ধ্বংস করা হয়েছে শতাধিক একর জমির পপি গাছ। এই ঘটনার পর বড় মদক এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে। সোমবার বান্দরবান অঞ্চলের সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান বড় মদক এলাকা পরিদর্শনে গেছেন। সরকারি সুত্র জানায়, বান্দরবান জেলা সদর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দুরে মিয়ানমার সীমান্তবর্তী মদক এলাকার গহীন অরণ্যে মিয়ানমারের সশস্ত্র বিভিন্ন গ্র"পের সদস্যরা অনুপ্রবেশ করে আস্তানা গাড়ে এবং পপি চাষসহ নানান অপরাধ করে থাকে। নিরাপত্তা বাহিনী এসব সন্ত্রাসীদের নির্মূল ও পপি চাষ বন্ধের জন্য ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৫ ঘ.